Warning: Cannot modify header information - headers already sent by (output started at /var/www/df06860e-afc0-4c72-8c73-26ac103f1b6c/public_html/wp-content/plugins/pro-side-cart/admin/settings.php:46) in /var/www/df06860e-afc0-4c72-8c73-26ac103f1b6c/public_html/wp-content/themes/astra-child/functions.php on line 720

Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /var/www/df06860e-afc0-4c72-8c73-26ac103f1b6c/public_html/wp-includes/functions.php on line 6131
৭৬ লাখ টাকা দামের জিন্স! - DEEN

৭৬ লাখ টাকা দামের জিন্স!

শুধু পুরাতনই নয়! ময়লা, ছেঁড়া, ফাটা প্যান্ট। এতো দামে এর আগে প্যান্ট কখনো বিক্রি হয়নি। সম্প্রতি লিভাইস কোম্পানির একটি প্যান্ট যুক্তরাষ্ট্রে নিলামে উঠেছিল। নিলামে প্যান্টটির দাম উঠেছে ৬৬ হাজার ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৭৬ লাখ টাকা।  

প্যান্টটির এত দাম হওয়ার কারণ এটি এখন পর্যন্ত সবচেয়ে পুরনো জিন্সের প্যান্ট। ডেনিম প্রস্তুতকারক কোম্পানি লিভাইসের তৈরি সবচেয়ে পুরনো জিন্সগুলোর একটি।

প্রায় ১৮৮০ সালে বানানো এই প্যান্ট। ডেনিমের ইতিহাস চর্চাবিদ মাইকেল হ্যারিস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত যত পুরনো জিন্স পাওয়া গিয়েছে তার মধ্যে এই প্যান্টটিই সবচেয়ে প্রাচীন। লিভাইসের একদম শুরুর দিকের প্যান্ট। তখন কোমরে বেল্ট থাকা জিন্স বিক্রি করত লিভাইস। এটিও ঠিক তেমনই।

কাইল হুপার্ট (২৩) নামের একজন এই জিন্সটি কিনেছেন।

মাইকেল হ্যারিস জানিয়েছেন, এটি কয়েক বছর আগে একটি পরিত্যক্ত খনি থেকে পাওয়া যায়। বহু বছর আগে আমেরিকার সেই খনিটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় খনির শ্রমিকদের জন্য শক্ত জিন্সের প্যান্ট বানানো হত। সূত্রঃ নিউ ইয়র্ক পোষ্ট।

Leave a Comment

Shopping Cart
Scroll to Top
Shopping Bag

Your cart is currently empty.

Return to Shop